শুভেন্দু ও মানিক সাহাকে আম উপহার পাঠালো বাংলাদেশ

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ১১:০৩ পিএম
শুভেন্দু ও মানিক সাহাকে আম উপহার পাঠালো বাংলাদেশ

প্রতিবেশী দুই রাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এই উপহারের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আম ভারতে পাঠানো হয়। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে এই আমের কার্টনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের সেরা এসব আম পাঠানো হয়েছে।

এবার কলকাতা মিশনের জন্য ১০০ কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলা মিশনের জন্য ১২০ কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে দুই রাজ্যের উদ্দেশ্যে ১ হাজার ১০০ কেজি আম বাংলাদেশ থেকে রওয়ানা করা হয়। এর মধ্যে শুভেন্দু অধিকারী ও মানিক সাহার জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কেজি করে। অবশিষ্ট আম ওই রাজ্য দুইয়ের অন্যান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...