আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল: সংসদে ঋণখেলাপি ইস্যুতে নতুন আলোচনা

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ৭:১১ এএম
আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল: সংসদে ঋণখেলাপি ইস্যুতে নতুন আলোচনা

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের ঘটনায় জাতীয় সংসদে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত ৩০ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নাজিবুর রহমান স্পিকারের কাছে প্রশ্ন রাখেন, ঋণখেলাপির দায়ে যার মনোনয়ন বাতিল হয়েছে, তাকে নিয়ে এখন কি সংসদে আলোচনা করা যাবে?

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে ঋণখেলাপিদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললে তা বিচারাধীন বিষয় হওয়ায় তখন মন্তব্য করতে অপারগতা জানিয়েছিলেন স্পিকার। সেই প্রেক্ষিতে নাজিবুর রহমান বলেন, আদালত একজন ব্যক্তির ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিলের রায় দিয়েছেন, তাই এখন কি তাকে ঋণখেলাপি বলা যাবে? এ নিয়ে সংসদে জবাবদিহি আশা করেন তিনি।

তাৎক্ষণিক জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। তিনি শুধু একজন প্রার্থী ছিলেন, যার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছিল এবং আদালত রায় দিয়েছেন। কেউ সংসদ সদস্য না হলে তার বিরুদ্ধে অভিযোগ তুলে পয়েন্ট অব অর্ডার করা যায় না। স্পিকার হাফিজ উদ্দিন আহমদও জানান, আসনটি বহাল থাকবে কি থাকবে না তা নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...