ঋণ খেলাপিতে আসলামের মনোনয়ন বাতিল: সংসদে প্রশ্ন তুললেন জামায়াত এমপি
চট্টগ্রাম-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নাজিবুর রহমান জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন, বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের পর এখন কি তাঁকে ঋণ খেলাপি বলা যাবে। মঙ্গলবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পিকারের নজরে এই বিষয়টি আনেন।
এর আগে গত ১৮ জুন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে ঋণখেলাপিদের বিষয় তুললে স্পিকার বলেছিলেন, যিনি উপস্থিত নেই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি, তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন করা যাবে না। সেই প্রেক্ষিতে আজ নাজিবুর রহমান বলেন, ওই সময় বিষয়টি বিচারাধীন থাকায় কিছু বলা যায়নি। কিন্তু এখন আদালত ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল করেছে, তাই প্রমাণিত হয়েছে তিনি খেলাপি ছিলেন।
পয়েন্ট অব অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আগেই বলেছি এই সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই। আসলাম চৌধুরী শপথ নিয়ে সংসদে আসেননি, তাই তিনি সংসদ সদস্যও নন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, সদস্য পদ বহাল থাকবে কি না তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং ইসির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
সম্পর্কিত খবর
র্যাব বিলুপ্তির পর এসআরবি বিল সংশোধিত আকারে সংসদে উঠতে যাচ্ছে
তামাকের আক্রমণে বছরে প্রাণ যায় দুই লাখের, জোরালো আইন চান…
ইতালিতে বাঁধনের ওপর হামলা: হামলাকারীদের দেশে আনার প্রতিশ্রুতি
কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে দুই ফোরামের শোক
লুটে যাওয়া অস্ত্রের খবর দিলেই নগদ পুরস্কার, সর্বোচ্চ দুই লাখ…
মুনাফা নয়, দরিদ্রের মুক্তিই লক্ষ্য: সমবায় ব্যাংককে ঘিরে মন্ত্রীর আহ্বান

আরও পড়ুন

ঋণ খেলাপিতে আসলামের মনোনয়ন বাতিল: সংসদে প্রশ্ন তুললেন জামায়াত এমপি
চট্টগ্রাম-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নাজিবুর রহমান জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন, বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের পর এখন কি তাঁকে ঋণ খেলাপি বলা যাবে। মঙ্গলবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পিকারের নজরে এই বিষয়টি আনেন।
এর আগে গত ১৮ জুন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে ঋণখেলাপিদের বিষয় তুললে স্পিকার বলেছিলেন, যিনি উপস্থিত নেই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি, তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন করা যাবে না। সেই প্রেক্ষিতে আজ নাজিবুর রহমান বলেন, ওই সময় বিষয়টি বিচারাধীন থাকায় কিছু বলা যায়নি। কিন্তু এখন আদালত ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল করেছে, তাই প্রমাণিত হয়েছে তিনি খেলাপি ছিলেন।
পয়েন্ট অব অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আগেই বলেছি এই সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই। আসলাম চৌধুরী শপথ নিয়ে সংসদে আসেননি, তাই তিনি সংসদ সদস্যও নন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, সদস্য পদ বহাল থাকবে কি না তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং ইসির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
সম্পর্কিত খবর
র্যাব বিলুপ্তির পর এসআরবি বিল সংশোধিত আকারে সংসদে…
তামাকের আক্রমণে বছরে প্রাণ যায় দুই লাখের, জোরালো…
ইতালিতে বাঁধনের ওপর হামলা: হামলাকারীদের দেশে আনার প্রতিশ্রুতি
কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে দুই ফোরামের…
লুটে যাওয়া অস্ত্রের খবর দিলেই নগদ পুরস্কার, সর্বোচ্চ…
মুনাফা নয়, দরিদ্রের মুক্তিই লক্ষ্য: সমবায় ব্যাংককে ঘিরে…