সাইবার অপরাধ থেকে নারীদের রক্ষায় সংসদে আহ্বান রুমিন ফারহানার

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ৫:৩৯ এএম
সাইবার অপরাধ থেকে নারীদের রক্ষায় সংসদে আহ্বান রুমিন ফারহানার

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা আজ মঙ্গলবার সাইবার সুরক্ষা বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা পাবলিক ফিগার – বিশেষ করে রাজনীতি, গণমাধ্যম বা অন্যান্য পেশায় নিয়োজিত নারীরা, তাঁরা প্রতিনিয়ত সাইবার হয়রানি, বুলিং ও নানা ধরনের অপরাধের শিকার হচ্ছেন। নারীদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিলের ওপর আলোচনার সময় এ মন্তব্য করেন রুমিন ফারহানা। পরে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। বিলটি সংসদে উত্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। উল্লেখ্য, মূল আইনের ২০ ধারাটি বাতিল করে সংশোধনী আনা হয়েছে, যেখানে সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার বিধান ছিল।

রুমিন ফারহানা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। শিক্ষিত মানুষরাও অনেক সময় বিভ্রান্ত হচ্ছেন। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে পরিচিত নারীদের জন্য সাইবার জগত দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, মতভিন্নতা থাকলেও কোনো নারীকে সাইবার বুলিংয়ের শিকার করা উচিত নয়। এটি হয়তো সাময়িকভাবে আনন্দদায়ক মনে হতে পারে, তবে ভবিষ্যতে এর প্রতিক্রিয়া ভুগতে হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...