কারা মহাপরিদর্শকের দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

প্রাইম বার্তা অনলাইন
০৫ অক্টোবর ২০২৬ ৮:৪৬ এএম
কারা মহাপরিদর্শকের দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বাংলাদেশ কারা অধিদপ্তরের শীর্ষ পদে নতুন কর্মকর্তা বসছেন। ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেষণে এই নিয়োগ পাওয়া কর্মকর্তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৪ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রেষণক্রমে তিনি নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন কর্নেল মো. সাইদুল ইসলাম। সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে কর্নেল পদে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তার চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে, কারা বিভাগে কর্মরত অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। নতুন নিয়োগের মাধ্যমে কারা অধিদপ্তরের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আসছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...