আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল: সংসদে স্পিকারকে প্রশ্ন এমপি নাজিবুরের
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদে নির্বাচিত আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের ঘটনায় জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর এমপি মো. নাজিবুর রহমান। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, আদালতের নির্দেশে ঋণখেলাপির দায়ে একজনের মনোনয়ন বাতিল হয়েছে, এখন কি তাকে ঋণখেলাপি বলা যাবে?
গত ১৮ জুন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ঋণখেলাপি প্রসঙ্গে বক্তব্যের সূত্র ধরে জামায়াত এমপি বলেন, ওই সময় স্পিকার বিচারাধীন বিষয় হওয়ায় সরাসরি কিছু বলতে পারেননি। কিন্তু এখন আদালত রায় দিয়েছে, তাই এই প্রশ্নের উত্তর কী। এ সময় স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, এটি পয়েন্ট অব অর্ডার হয় না। সদস্য পদ বহাল থাকবে কি না তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আসলাম চৌধুরী শপথ নিলেও আদালত তার প্রার্থিতা বাতিল করায় তিনি আর সংসদ সদস্য নন। তাই তাকে নিয়ে আলোচনা পয়েন্ট অব অর্ডারে আসে না। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও আদালতের আদেশে তার ফলাফল স্থগিত রয়েছে।
সম্পর্কিত খবর
ভেনিসে বাঁধনের ওপর হামলা: সংসদে প্রতিবাদ জানালেন বিএনপির এমপি
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালকেরা: দিনে ১২০০ টাকা দিয়ে হাতে…
গণতন্ত্র বাঁচাতে গণমাধ্যম বাঁচানো জরুরি: রাষ্ট্রপতি ফখরুল
র্যাব বিলুপ্তির পর এসআরবি বিল সংশোধিত আকারে সংসদে উঠতে যাচ্ছে
তামাকের আক্রমণে বছরে প্রাণ যায় দুই লাখের, জোরালো আইন চান…
ইতালিতে বাঁধনের ওপর হামলা: হামলাকারীদের দেশে আনার প্রতিশ্রুতি

আরও পড়ুন

আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল: সংসদে স্পিকারকে প্রশ্ন এমপি নাজিবুরের
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদে নির্বাচিত আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের ঘটনায় জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর এমপি মো. নাজিবুর রহমান। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, আদালতের নির্দেশে ঋণখেলাপির দায়ে একজনের মনোনয়ন বাতিল হয়েছে, এখন কি তাকে ঋণখেলাপি বলা যাবে?
গত ১৮ জুন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ঋণখেলাপি প্রসঙ্গে বক্তব্যের সূত্র ধরে জামায়াত এমপি বলেন, ওই সময় স্পিকার বিচারাধীন বিষয় হওয়ায় সরাসরি কিছু বলতে পারেননি। কিন্তু এখন আদালত রায় দিয়েছে, তাই এই প্রশ্নের উত্তর কী। এ সময় স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, এটি পয়েন্ট অব অর্ডার হয় না। সদস্য পদ বহাল থাকবে কি না তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আসলাম চৌধুরী শপথ নিলেও আদালত তার প্রার্থিতা বাতিল করায় তিনি আর সংসদ সদস্য নন। তাই তাকে নিয়ে আলোচনা পয়েন্ট অব অর্ডারে আসে না। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও আদালতের আদেশে তার ফলাফল স্থগিত রয়েছে।
সম্পর্কিত খবর
ভেনিসে বাঁধনের ওপর হামলা: সংসদে প্রতিবাদ জানালেন বিএনপির…
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালকেরা: দিনে ১২০০ টাকা…
গণতন্ত্র বাঁচাতে গণমাধ্যম বাঁচানো জরুরি: রাষ্ট্রপতি ফখরুল
র্যাব বিলুপ্তির পর এসআরবি বিল সংশোধিত আকারে সংসদে…
তামাকের আক্রমণে বছরে প্রাণ যায় দুই লাখের, জোরালো…