ঢাকার ১৯ মোড়ে এআই ক্যামেরায় নজরদারি, রেকর্ড দেড় হাজার মামলা
রাজধানীর যানজট ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে এই স্মার্ট ক্যামেরা সক্রিয় রয়েছে। মঙ্গলবার তেজগাঁও ট্রাফিক বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এর আগে ১৫টি মোড়ে এ ব্যবস্থা ছিল, যা বাড়িয়ে নতুন আরও চারটি মোড় যুক্ত করা হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।
এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা রেকর্ড করা হয়েছে। ডিএমপি কমিশনার জানান, আইন ভঙ্গকারীদের শুধুমাত্র মুঠোফোনে নোটিশ পাঠানো হয় না; তাদের ঠিকানায় ডাকযোগেও আইনি নোটিশ প্রেরণ করা হয়। এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন জারি করা হয়েছে বলে তিনি তথ্য দেন। তিনি আরও বলেন, গাড়ির মালিকানা বদল না হলে নোটিশ আগের মালিকের কাছে চলে যায়, এটি এড়াতে গাড়ির মালিকদের সতর্ক থাকতে হবে।
অন্যদিকে, রাজধানীর সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে নেওয়ার বিষয়ে কমিশনার বলেন, পুলিশের অভিযান অব্যাহত থাকলেও হঠাৎ করে সব অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়। ধীরে ধীরে এ সমস্যার সমাধান করা হবে।
সম্পর্কিত খবর
কর্ণফুলীতে পাথরবোঝাই জাহাজ ডুবি, নিরাপদ ১২ নাবিক
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার
চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন দিনাজপুরের আলোচিত জোড়া হত্যার দুই আসামি
‘না’ ভোটের মধ্যেও সরকারের দৃষ্টি আকর্ষণ, প্রকল্পে জরিপ ও স্বচ্ছতার…
জবিইউ মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম, হাসপাতালে আশঙ্কাজনক
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সমাধানমুখী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

আরও পড়ুন

ঢাকার ১৯ মোড়ে এআই ক্যামেরায় নজরদারি, রেকর্ড দেড় হাজার মামলা
রাজধানীর যানজট ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে এই স্মার্ট ক্যামেরা সক্রিয় রয়েছে। মঙ্গলবার তেজগাঁও ট্রাফিক বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এর আগে ১৫টি মোড়ে এ ব্যবস্থা ছিল, যা বাড়িয়ে নতুন আরও চারটি মোড় যুক্ত করা হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।
এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা রেকর্ড করা হয়েছে। ডিএমপি কমিশনার জানান, আইন ভঙ্গকারীদের শুধুমাত্র মুঠোফোনে নোটিশ পাঠানো হয় না; তাদের ঠিকানায় ডাকযোগেও আইনি নোটিশ প্রেরণ করা হয়। এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন জারি করা হয়েছে বলে তিনি তথ্য দেন। তিনি আরও বলেন, গাড়ির মালিকানা বদল না হলে নোটিশ আগের মালিকের কাছে চলে যায়, এটি এড়াতে গাড়ির মালিকদের সতর্ক থাকতে হবে।
অন্যদিকে, রাজধানীর সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে নেওয়ার বিষয়ে কমিশনার বলেন, পুলিশের অভিযান অব্যাহত থাকলেও হঠাৎ করে সব অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়। ধীরে ধীরে এ সমস্যার সমাধান করা হবে।
সম্পর্কিত খবর
কর্ণফুলীতে পাথরবোঝাই জাহাজ ডুবি, নিরাপদ ১২ নাবিক
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার
চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন দিনাজপুরের আলোচিত জোড়া হত্যার…
‘না’ ভোটের মধ্যেও সরকারের দৃষ্টি আকর্ষণ, প্রকল্পে জরিপ…