কর্ণফুলীতে পাথরবোঝাই জাহাজ ডুবি, নিরাপদ ১২ নাবিক
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেলেও আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছেন জাহাজে থাকা ১২ নাবিক। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নদীর চ্যানেলে এমভি বে হারবার-২ নামের জাহাজটি ডুবির ঘটনা ঘটলেও দ্রুত উদ্ধার তৎপরতায় সকলকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় বাংলাদেশ কোস্ট গার্ড।
জানা গেছে, ঢাকার উদ্দেশ্যে পাথর নিয়ে যাত্রা করা ওই জাহাজটি নদীর মোহনায় নাবিক নিরাপত্তা ও ট্রেনিং সেন্টারের বিপরীতে ট্রেনিং ওয়ালের কাছাকাছি এলে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে কোস্ট গার্ড সদস্যরা। অভিযানে তারা জাহাজের সব কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন জানান, বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রধান চ্যানেলের বাইরে এই দুর্ঘটনা ঘটায় বন্দরের নৌপথে কোনো প্রভাব পড়েনি এবং জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে জাহাজটি উদ্ধারের কাজ শুরু করেছে মালিকপক্ষ।
সম্পর্কিত খবর
ছিনতাই ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেফতার
মেয়ের নির্দেশে যশোর থেকে হেরোইন আনতে গিয়ে যাত্রাবাড়ীতে গ্রেপ্তার মা
ঝাড়ফুঁকের নামে মারধরে প্রাণ গেল ১৮ বছরের ছেলের, আটক বাবা-মা
বহর সম্প্রসারণে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি সই
পল্লবীর বাউনিয়াবাদে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার, পালিয়েছে…
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার হাত বাড়াল চীন

কর্ণফুলীতে পাথরবোঝাই জাহাজ ডুবি, নিরাপদ ১২ নাবিক
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেলেও আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছেন জাহাজে থাকা ১২ নাবিক। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নদীর চ্যানেলে এমভি বে হারবার-২ নামের জাহাজটি ডুবির ঘটনা ঘটলেও দ্রুত উদ্ধার তৎপরতায় সকলকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় বাংলাদেশ কোস্ট গার্ড।
জানা গেছে, ঢাকার উদ্দেশ্যে পাথর নিয়ে যাত্রা করা ওই জাহাজটি নদীর মোহনায় নাবিক নিরাপত্তা ও ট্রেনিং সেন্টারের বিপরীতে ট্রেনিং ওয়ালের কাছাকাছি এলে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে কোস্ট গার্ড সদস্যরা। অভিযানে তারা জাহাজের সব কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন জানান, বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রধান চ্যানেলের বাইরে এই দুর্ঘটনা ঘটায় বন্দরের নৌপথে কোনো প্রভাব পড়েনি এবং জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে জাহাজটি উদ্ধারের কাজ শুরু করেছে মালিকপক্ষ।
সম্পর্কিত খবর
ছিনতাই ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে…
মেয়ের নির্দেশে যশোর থেকে হেরোইন আনতে গিয়ে যাত্রাবাড়ীতে…
ঝাড়ফুঁকের নামে মারধরে প্রাণ গেল ১৮ বছরের ছেলের,…
বহর সম্প্রসারণে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান, আজ…
পল্লবীর বাউনিয়াবাদে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক…
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার হাত বাড়াল…