বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতে না হতেই একের পর এক নতুন রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এবারের আসরে ১৭ দিনে ৭২টি ম্যাচ খেলা হয়েছে। এরই মধ্যে দর্শক উপস্থিতি ও খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জনে নতুন ইতিহাস লেখা হয়েছে।
দর্শক সংখ্যার রেকর্ড ভেঙেছে এবার। ১৯৯৪ সালের ৩৫ লাখ ৮৭ হাজার দর্শকের রেকর্ড ছাপিয়ে গ্রুপ পর্বে মাঠে এসেছেন ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ জন দর্শক। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম তিনটি উদ্বোধনী ম্যাচ আয়োজন করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো তিন ফুটবলারকে লাল কার্ড দেখতে হয়েছে। এছাড়া ইকুয়েডরের বিপক্ষে কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম ৯০ মিনিটে ১৫টি সেভ করে নতুন রেকর্ড গড়েছেন।
ব্যক্তিগত পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি জয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন। ৩৮ বছর বয়সে হ্যাটট্রিক করে তিনি সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। রোনালদো হয়েছেন ছয়টি ভিন্ন আসরে গোল করা একমাত্র ফুটবলার। ৭৮ বছর বয়সে কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট হয়েছেন সবচেয়ে বয়স্ক কোচ। টানা সাত ম্যাচে গোল করেও নতুন রেকর্ড গড়েছেন মেসি।
সম্পর্কিত খবর
ব্রাজিল কোচের সতর্কবার্তা: জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি
আইরিশ উইকেটে ব্যর্থ শ্রেয়াসরা, হোয়াইটওয়াশ ভারতের
ব্রাজিল ম্যাচে নেই জাপানি মেসি, চোটের কারণে ছিটকে গেলেন কুবো
জাপানের বিপক্ষে নেইমার কতটুকু খেলবেন, জানালেন আনচেলত্তি
নটিংহাম টেস্টের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন স্টোকস
জাপানি মেসির চোটে বড় ধাক্কা, ব্রাজিল ম্যাচে মাঠে নেই কুবো

আরও পড়ুন

বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতে না হতেই একের পর এক নতুন রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এবারের আসরে ১৭ দিনে ৭২টি ম্যাচ খেলা হয়েছে। এরই মধ্যে দর্শক উপস্থিতি ও খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জনে নতুন ইতিহাস লেখা হয়েছে।
দর্শক সংখ্যার রেকর্ড ভেঙেছে এবার। ১৯৯৪ সালের ৩৫ লাখ ৮৭ হাজার দর্শকের রেকর্ড ছাপিয়ে গ্রুপ পর্বে মাঠে এসেছেন ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ জন দর্শক। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম তিনটি উদ্বোধনী ম্যাচ আয়োজন করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো তিন ফুটবলারকে লাল কার্ড দেখতে হয়েছে। এছাড়া ইকুয়েডরের বিপক্ষে কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম ৯০ মিনিটে ১৫টি সেভ করে নতুন রেকর্ড গড়েছেন।
ব্যক্তিগত পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি জয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন। ৩৮ বছর বয়সে হ্যাটট্রিক করে তিনি সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। রোনালদো হয়েছেন ছয়টি ভিন্ন আসরে গোল করা একমাত্র ফুটবলার। ৭৮ বছর বয়সে কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট হয়েছেন সবচেয়ে বয়স্ক কোচ। টানা সাত ম্যাচে গোল করেও নতুন রেকর্ড গড়েছেন মেসি।
সম্পর্কিত খবর
ব্রাজিল কোচের সতর্কবার্তা: জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি
আইরিশ উইকেটে ব্যর্থ শ্রেয়াসরা, হোয়াইটওয়াশ ভারতের
ব্রাজিল ম্যাচে নেই জাপানি মেসি, চোটের কারণে ছিটকে…
জাপানের বিপক্ষে নেইমার কতটুকু খেলবেন, জানালেন আনচেলত্তি
নটিংহাম টেস্টের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন স্টোকস
জাপানি মেসির চোটে বড় ধাক্কা, ব্রাজিল ম্যাচে মাঠে…