রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৮৭, আটক মাদক ও চাঁদাবাজ
জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার সারাদিনব্যাপী এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী সোমবার (২৯ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারদের মধ্যে একজন তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছেন। এছাড়া সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত থাকার দায়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। একই অভিযানে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে আরও ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন ইউনিট।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা। গ্রেফতার হওয়া সবার বিরুদ্ধেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৮৭, আটক মাদক ও চাঁদাবাজ
জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার সারাদিনব্যাপী এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী সোমবার (২৯ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারদের মধ্যে একজন তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছেন। এছাড়া সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত থাকার দায়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। একই অভিযানে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে আরও ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন ইউনিট।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা। গ্রেফতার হওয়া সবার বিরুদ্ধেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…