কর্ণফুলীতে ২ হাজার লিটার চোরাই ডিজেলসহ বোট জব্দ, আটক ২
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে দুই হাজার লিটার চোরাই ডিজেলসহ একটি কাঠের বোট জব্দ করেছে পুলিশ। এ সময় বোটে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার বিকেলে ডাঙ্গারচর নৌ-তদন্ত কেন্দ্রের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন জানান, নিয়মিত নৌ-টহলের সময় পুলিশের সন্দেহ হলে বোটটিতে তল্লাশি চালানো হয়। এতে ১০টি স্টিলের ড্রামের ভেতরে থাকা দুই হাজার লিটার ডিজেল পাওয়া যায়। তবে আটক হওয়া ব্যক্তরা এসব জ্বালানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
আটক দুইজন হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার নুর আক্তার (২৮) ও ডাঙ্গারচর এলাকার ফয়সাল আলম (২২)। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে বোটটি ও ডিজেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
পদোন্নতির এক মাসেও পদায়ন পেলেন না অতিরিক্ত আইজিপি রেজাউল
রাউজানে জেঠাতো ভাইয়ের হামলায় আহত যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক
সাতকানিয়ায় খাসজমি নিয়ে বিরোধ: অপহরণের ৪ দিন পর দিনমজুরের মৃত্যু
কবজি কাটা গ্রুপের ধ্বংস কবিরসহ গ্রেফতার ৩, উদ্ধার ৩ চাপাতি
সাতকানিয়ার খাসজমি বিরোধ: অপহরণ ও নির্যাতনের পর দিনমজুরের মৃত্যু
মুন্সিগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, ভর্তি ঢামেকে

আরও পড়ুন

কর্ণফুলীতে ২ হাজার লিটার চোরাই ডিজেলসহ বোট জব্দ, আটক ২
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে দুই হাজার লিটার চোরাই ডিজেলসহ একটি কাঠের বোট জব্দ করেছে পুলিশ। এ সময় বোটে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার বিকেলে ডাঙ্গারচর নৌ-তদন্ত কেন্দ্রের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন জানান, নিয়মিত নৌ-টহলের সময় পুলিশের সন্দেহ হলে বোটটিতে তল্লাশি চালানো হয়। এতে ১০টি স্টিলের ড্রামের ভেতরে থাকা দুই হাজার লিটার ডিজেল পাওয়া যায়। তবে আটক হওয়া ব্যক্তরা এসব জ্বালানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
আটক দুইজন হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার নুর আক্তার (২৮) ও ডাঙ্গারচর এলাকার ফয়সাল আলম (২২)। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে বোটটি ও ডিজেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
পদোন্নতির এক মাসেও পদায়ন পেলেন না অতিরিক্ত আইজিপি…
রাউজানে জেঠাতো ভাইয়ের হামলায় আহত যুবকের মৃত্যু, অভিযুক্ত…
সাতকানিয়ায় খাসজমি নিয়ে বিরোধ: অপহরণের ৪ দিন পর…
কবজি কাটা গ্রুপের ধ্বংস কবিরসহ গ্রেফতার ৩, উদ্ধার…
সাতকানিয়ার খাসজমি বিরোধ: অপহরণ ও নির্যাতনের পর দিনমজুরের…