কবজি কাটা গ্রুপের ধ্বংস কবিরসহ গ্রেফতার ৩, উদ্ধার ৩ চাপাতি
রাজধানীর আদাবর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত কবজি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য ধ্বংস কবিরসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) গভীর রাতে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় অভিযানে নামে র্যাব। এ সময় উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমান (৩৫) দুইটি চাপাতিসহ গ্রেফতার হন। পরে একই রাতে তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় অভিয়ান চালিয়ে স্বীকৃত কিশোর গ্যাং লিডার মো. বিল্লাল হোসেন (২৮) কে একটি চাপাতিসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত কবিরের বিরুদ্ধে ডাকাতি ও মাদক আইনে ৫টি মামলা রয়েছে। অপরদিকে একাধিক ছিনতাই ও মাদক মামলার আসামি বিল্লালের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
সম্পর্কিত খবর
শ্রদ্ধা জানাতে এসে ধানমন্ডি ৩২ এ আটক নিষিদ্ধ যুবলীগ কর্মী
দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
কালরাতের নৃশংস হত্যাকাণ্ড: বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন, মোট শয্যা এক…
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৫৯, উদ্ধার বিপুল মাদক-অস্ত্র
চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, স্থবির শিল্প ও জনজীবন

আরও পড়ুন

কবজি কাটা গ্রুপের ধ্বংস কবিরসহ গ্রেফতার ৩, উদ্ধার ৩ চাপাতি
রাজধানীর আদাবর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত কবজি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য ধ্বংস কবিরসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) গভীর রাতে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় অভিযানে নামে র্যাব। এ সময় উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমান (৩৫) দুইটি চাপাতিসহ গ্রেফতার হন। পরে একই রাতে তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় অভিয়ান চালিয়ে স্বীকৃত কিশোর গ্যাং লিডার মো. বিল্লাল হোসেন (২৮) কে একটি চাপাতিসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত কবিরের বিরুদ্ধে ডাকাতি ও মাদক আইনে ৫টি মামলা রয়েছে। অপরদিকে একাধিক ছিনতাই ও মাদক মামলার আসামি বিল্লালের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
সম্পর্কিত খবর
শ্রদ্ধা জানাতে এসে ধানমন্ডি ৩২ এ আটক নিষিদ্ধ…
দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর…
কালরাতের নৃশংস হত্যাকাণ্ড: বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন, মোট…
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৫৯, উদ্ধার বিপুল…