তুরাগে দুই লাশ: রাজনীতির গুজব উড়িয়ে দিলেন পুলিশ সুপার
তুরাগ ও আশুলিয়া নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। রোববার (২৮ জুন) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সাতজনের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।
আশুলিয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গত ২২ জুন সুমন নামের এক কিশোর বন্ধুদের সাথে নৌকায় বেড়াতে যায়। গরুর হাট ঘাট এলাকায় নৌকা থেকে পড়ে গেলে সাঁতার না জানায় সে তলিয়ে যায়। পরে ২৬ জুন রাতে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গত ২৪ জুন তুরাগ নদীর রয়েল সিটি খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে রনি (৩৫) নামের একব্যক্তি নিখোঁজ হন। স্থানীয়রা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুটি মরদেহের ঘটনায় কোনো প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
তুরাগ নদীতে দুই জনের মৃত্যু: রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই বলল…
নদীতে দুই লাশ উদ্ধারে রাজনৈতিক যোগাযোগ নেই: পুলিশের প্রতিবাদ
হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হলেন র্যাবের ফারুক আহমেদ
তুরাগে লাশ উদ্ধারের ঘটনায় রাজনীতি নেই, গুজব ছড়ানোর হুঁশিয়ারি
তুরাগ ও আশুলিয়ায় লাশ উদ্ধার: রাজনীতির গুজব উড়িয়ে দিল পুলিশ
নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের শাস্তির সুপারিশে তদন্ত প্রতিবেদন

আরও পড়ুন

তুরাগে দুই লাশ: রাজনীতির গুজব উড়িয়ে দিলেন পুলিশ সুপার
তুরাগ ও আশুলিয়া নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। রোববার (২৮ জুন) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সাতজনের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।
আশুলিয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গত ২২ জুন সুমন নামের এক কিশোর বন্ধুদের সাথে নৌকায় বেড়াতে যায়। গরুর হাট ঘাট এলাকায় নৌকা থেকে পড়ে গেলে সাঁতার না জানায় সে তলিয়ে যায়। পরে ২৬ জুন রাতে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গত ২৪ জুন তুরাগ নদীর রয়েল সিটি খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে রনি (৩৫) নামের একব্যক্তি নিখোঁজ হন। স্থানীয়রা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুটি মরদেহের ঘটনায় কোনো প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
তুরাগ নদীতে দুই জনের মৃত্যু: রাজনীতির সঙ্গে সম্পর্ক…
নদীতে দুই লাশ উদ্ধারে রাজনৈতিক যোগাযোগ নেই: পুলিশের…
হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হলেন র্যাবের ফারুক…
তুরাগে লাশ উদ্ধারের ঘটনায় রাজনীতি নেই, গুজব ছড়ানোর…
তুরাগ ও আশুলিয়ায় লাশ উদ্ধার: রাজনীতির গুজব উড়িয়ে…