নিকুঞ্জে সাড়ে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, রহস্য কুড়ে ধরেছে পুলিশ

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ১:৪৫ এএম
নিকুঞ্জে সাড়ে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, রহস্য কুড়ে ধরেছে পুলিশ

রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি ডোবা থেকে সাড়ে তিন বছর বয়সী শিশু মাহাদি রহমান সাদ্দাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ থাকার পর বুধবার বিকেলে বাড়ির অদূরেই এই ডোবার মধ্যে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, নিকুঞ্জ-২ এর জামতলা এলাকার পারুল ভিলার সামনের রাস্তায় শিশুটি খেলছিল। নিখোঁজের স্থান থেকে প্রায় ১০০ মিটার দূরত্বে ডোবাটি অবস্থিত। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

পুলিশ জানায়, শিশুটির মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...