রাজধানীর তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৫৮

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ১০:৪৯ পিএম
রাজধানীর তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৫৮

রাজধানীর তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মঙ্গলবার (২৩ জুন) রাতভর তেজগাঁও বিভাগের অপরাধ প্রবণ এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন- বাবু মিয়া (২৩), রবিউল ইসলাম রনি (২১), আবির হোসেন (২৪), ওয়াসিম (২৪), শহিদুল ইসলাম (৩৫), হাবিবুর রহমান (২৭), রোজিনা (৩৮), সোনিয়া (২৬), সীমা সেলিনা (৪৩), উম্মে কুলসুম সুমী (৪১), মনির হোসেন ওরফে সম্রাট (৩৬), সাইফুল সরদার (২৯), মোস্তাফিজুর রহমান সোহাগ, একরামুল হক, শাওন (১৮), ফরহাদ (১৭), ফয়সাল আহম্মেদ (৩৮), সুমন (২৮), আজমল হোসেন (২৯), নুর আলী (২০), আল-আমিন (১৮), রুবাইয়াত আল মুসলিম গোলাম রাব্বি (২১), পাভেল (২১), মিলন (৩০), রাকিব (২৪), মিজান (১৮), আরিফুল ইসলাম, আরমান ইসলাম (২০), স্বপন (৩৫), হাবিব (৩০), জামাল (৩৫), ওয়াহিদ (৩০), আরিফ (২৪), রিসালাত শাহরিয়ার (৩৫), রাবেয়া খাতুন (৩০), চাঁন মিয়া (৪০), আমির হামজা (২৫), মুন্না (২৪), মোহাম্মদ আলী (৩০), খোকন তালুকদার (৪৫), সুজন (২০), আরমান (১৮), আশিক (১৯), অপু ইসলাম ওরফে সাকিব (১৮), স্বপন (২০), মোতালেব হোসেন (৪২), ইয়াছিন (২২), সাগরিকা আক্তার বর্ণা (২৩), রনি (৪১), মেহেদী হাসান, আনোয়ার হোসেন (৩৫), মাজহারুল ইসলাম (২৬), হানিফ (২৪), আল-আমিন (২৮), সোহেল রানা (২৮), রায়হান (২৯), শামছুল মোল্লা (৫০) এবং আব্বাস আলী (৩৬)।

থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যার মধ্যে মোহাম্মদপুর থানায় সর্বোচ্চ ২৩ জন, তেজগাঁও থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৯ জন, আদাবর থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন এবং হাতিরঝিল থানায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...