রাজধানীর খাল উদ্ধারে নৌবাহিনী, ৭ প্যাকেজের কাজে অনুমোদন
রাজধানীর বুকে জলাবদ্ধতা দূরীকরণ ও নগর পরিবেশ উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাল পুনরুদ্ধার প্রকল্পের আওতায় সাতটি প্যাকেজের কাজ বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৫ ও ৩০ নম্বর প্যাকেজের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন করবে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। নৌবাহিনীর অধীন এই প্রতিষ্ঠানটি খাল খনন, তীর সংরক্ষণ এবং পানি প্রবাহ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করবে। দখল ও দূষণমুক্ত করে খালগুলোকে আবার কার্যকর করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পটির মাধ্যমে শুধু খাল উদ্ধারই নয়, সেখানে হাঁটার পথ ও সবুজ এলাকা তৈরি করে নাগরিকদের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি করা হবে। এতে করে রাজধানীর বাসযোগ্যতা ও নান্দনিক পরিবেশ ফিরে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
রাজধানীর খাল উদ্ধারে নৌবাহিনী, ৭ প্যাকেজের কাজে অনুমোদন
রাজধানীর বুকে জলাবদ্ধতা দূরীকরণ ও নগর পরিবেশ উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাল পুনরুদ্ধার প্রকল্পের আওতায় সাতটি প্যাকেজের কাজ বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৫ ও ৩০ নম্বর প্যাকেজের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন করবে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। নৌবাহিনীর অধীন এই প্রতিষ্ঠানটি খাল খনন, তীর সংরক্ষণ এবং পানি প্রবাহ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করবে। দখল ও দূষণমুক্ত করে খালগুলোকে আবার কার্যকর করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পটির মাধ্যমে শুধু খাল উদ্ধারই নয়, সেখানে হাঁটার পথ ও সবুজ এলাকা তৈরি করে নাগরিকদের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি করা হবে। এতে করে রাজধানীর বাসযোগ্যতা ও নান্দনিক পরিবেশ ফিরে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…