বর্ষায় ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্সের মনিটরিং অব্যাহত: প্রতিমন্ত্রী
বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মাঠে কাজ করতে যাচ্ছে জাতীয় টাস্কফোর্স কমিটি। রাজধানীর বিভিন্ন এলাকায় এডিস মশা নিধন কর্মসূচি পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এ কমিটি সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম তদারক করবে। এছাড়াও ঢাকার বিভিন্ন বাসাবাড়িতে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়টি তারা খতিয়ে দেখবে।
বুধবার (২৪ জুন) গুলশান-২ এর ১০৭ ও ১১২ নম্বর রোডের বেশ কিছু স্থাপনা পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, নিজেদের জীবনের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়ির ব্যালকনি, ছাদ বাগান ও নিচতলা পরিষ্কার রাখতে হবে। নিরাপদ থাকতে হলে নিজেদের বাসস্থানের পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি বলেও জানান তিনি।
অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের বিশেষ কর্মসূচি চালাচ্ছে তারা। এর আওতায় প্রতিটি বাসাবাড়িতে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। তিনি সবাইকে বাসার যেখানেই পানি জমে থাকুক না কেন, তা পরিষ্কার করে মশা নিধনে সহযোগিতা করার অনুরোধ জানান।
সম্পর্কিত খবর
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ চূড়ান্ত, শিগগিরই ঘোষণা
২৭তম বিসিএস: যোগদানের তারিখ ও বেতন নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা
বিরোধীদের আন্দোলনের সমালোচনায় সংসদে কোরআনের আয়াত পড়ে শোনালেন এমপি মাহফুজুল্লাহ
দেশের ১১ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
১৭ বছর পর সত্যিকারের সংসদ পেল বাংলাদেশ: স্পিকার
ঢাকার খাল পুনরুদ্ধারে নৌবাহিনী, মন্ত্রিসভা কমিটির অনুমোদন

আরও পড়ুন

বর্ষায় ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্সের মনিটরিং অব্যাহত: প্রতিমন্ত্রী
বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মাঠে কাজ করতে যাচ্ছে জাতীয় টাস্কফোর্স কমিটি। রাজধানীর বিভিন্ন এলাকায় এডিস মশা নিধন কর্মসূচি পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এ কমিটি সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম তদারক করবে। এছাড়াও ঢাকার বিভিন্ন বাসাবাড়িতে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়টি তারা খতিয়ে দেখবে।
বুধবার (২৪ জুন) গুলশান-২ এর ১০৭ ও ১১২ নম্বর রোডের বেশ কিছু স্থাপনা পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, নিজেদের জীবনের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়ির ব্যালকনি, ছাদ বাগান ও নিচতলা পরিষ্কার রাখতে হবে। নিরাপদ থাকতে হলে নিজেদের বাসস্থানের পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি বলেও জানান তিনি।
অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের বিশেষ কর্মসূচি চালাচ্ছে তারা। এর আওতায় প্রতিটি বাসাবাড়িতে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। তিনি সবাইকে বাসার যেখানেই পানি জমে থাকুক না কেন, তা পরিষ্কার করে মশা নিধনে সহযোগিতা করার অনুরোধ জানান।
সম্পর্কিত খবর
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ চূড়ান্ত, শিগগিরই ঘোষণা
২৭তম বিসিএস: যোগদানের তারিখ ও বেতন নির্ধারণে অর্থ…
বিরোধীদের আন্দোলনের সমালোচনায় সংসদে কোরআনের আয়াত পড়ে শোনালেন…
দেশের ১১ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর…