ড্যাব সম্মেলনে বিমানমন্ত্রী রিতা, সততা ও মানবিক মূল্যবোধের ডাক

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৪:০৬ এএম

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং এর জন্য চিকিৎসকদের সততা ও মানবিক মূল্যবোধ সর্বোচ্চ গুরুত্ব বহন করে। সরকার সবার জন্য সমান ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, সামর্থ্য নয়, অধিকার হিসেবে প্রতিটি নাগরিককে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে রাষ্ট্র। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য খাতের মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

রোববার (১৫ মার্চ) রাতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ অডিটরিয়াম ভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজিত চিকিৎসক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

ড্যাব সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু, মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, সিভিল সার্জন ডা. একেএম মোফাখখারুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এবং মানিকগঞ্জ ডেভোলোপার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন। এছাড়াও এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...