ডিএমপিতে বড় রদবদল: ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৫:৩৬ এএম
ডিএমপিতে বড় রদবদল: ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বড় পরিবর্তন আনা হয়েছে। রোববার (১৫ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৬ জন এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এডিসি পদে বদলি ও পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ডেমরা জোনের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড), উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পদোন্নতি পেয়ে এডিসি হওয়া রব্বানী হোসেনকে রমনা জোনে, মু. আল. আমিন সরকারকে উত্তরা জোনে এবং মীর মুহসীন মাসুদ রানাকে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।

অপর এক আদেশে তিন এসি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)-এর এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে। এর বাইরে মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোনের ট্রাফিক এসি এবং মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...