ডিএমপিতে বড় রদবদল: বদলি হলেন ৬ এডিসি ও ৩ এসি

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৬:০২ এএম
ডিএমপিতে বড় রদবদল: বদলি হলেন ৬ এডিসি ও ৩ এসি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়। এতে মোট ৯ জন কর্মকর্তার পদায়ন ও বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৬ জনকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। ডেমরা জোনের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগে, উত্তরা জোনের আহম্মদ আলীকে উত্তরা বিভাগে এবং রমনা জোনের মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তার মধ্যে রব্বানী হোসেনকে রমনা জোনের এডিসি, মু. আল. আমিন সরকারকে উত্তরা জোনের এডিসি এবং মীর মুহসীন মাসুদ রানাকে ডেমরা জোনের এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদের তিন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে। মিরপুর পেট্রোলের এসি মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর ট্রাফিক জোনে এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের এসি মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে বদলি করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...