জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর ৯ নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৩:৫৮ এএম
জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর ৯ নির্দেশ

জ্বালানি তেলের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসকদের (ডিসি) নয়টি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (১৫ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক অনলাইন মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা প্রদান করেন। এসময় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং সারাদেশের সব জেলা প্রশাসক ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর দেওয়া নির্দেশনায় প্রতিদিন ডিপোর শুরু ও শেষের মজুদ যাচাই করে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিপো থেকে পাম্পে বরাদ্দের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং প্রতিটি ডিলার বা গ্রাহকের বিতরণ ব্যবস্থা তদারকি করতে হবে। এছাড়া পেট্রল পাম্প বন্ধ থাকলে তার কারণ অনুসন্ধান ও হিসাব যাচাই করা, অবৈধ মজুদ এবং তেল পাচার রোধ করার ওপর জোর দেওয়া হয়েছে। তিনি ডিপোর নিরাপত্তা নিশ্চিত এবং সরবরাহ ব্যবস্থায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করলে বা অনিয়ম পাওয়া গেলে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। জনগণের ভোগান্তি যেন না বাড়ে সেজন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমলে অতিরিক্ত আলোকসজ্জা না করা, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখা এবং দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখার নির্দেশও দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...