লাইলাতুল কদরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, শান্তির আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৪:০১ এএম
লাইলাতুল কদরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, শান্তির আহ্বান

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) এক বিশেষ বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও মহিমান্বিত ও বরকতময় একটি রাত। মহান আল্লাহর পক্ষ থেকে এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানবজাতির জন্য কল্যাণ ও রহমত বয়ে এনেছে। তিনি বলেন, এই পবিত্র রাতের তাৎপর্য হৃদয়ঙ্গম করে সবাই যেন বেশি করে ইবাদত-বন্দেগি করে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ নেয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সহনশীলতার শিক্ষা দেয়। লাইলাতুল কদরের শিক্ষা থেকে আমাদের ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অনুপ্রেরণা নিতে হবে। তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির অগ্রগতি, সম্প্রীতি এবং কল্যাণ কামনা করে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...