রাখাইনে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা, চিকিৎসায় কুতুপালং হাসপাতালে

প্রাইম বার্তা অনলাইন
০১ অক্টোবর ২০২৬ ৬:১১ পিএম
রাখাইনে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা, চিকিৎসায় কুতুপালং হাসপাতালে

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীর পোতা রাখা মাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের পর এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

আহত ব্যক্তির নাম হামিদ হোসেন। তিনি উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার সি ব্লক-২৭ এলাকার বাসিন্দা এবং মৃত কালাম হোসেনের ছেলে। সীমান্তের ওপারে বিস্ফোরণের শিকার হয়ে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন।

বিজিবি অধিনায়ক জানান, উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির দায়িত্বাধীন এলাকায় দুপুরের পর মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণস্থলটি সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তরে, বিওপি থেকে প্রায় ১.৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্য লাইন থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত।

পরবর্তীতে জানা যায়, ওই বিস্ফোরণে কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ হোসেন আহত হন। এরপর বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...