অবৈধ সম্পদের অভিযোগে ডেপুটি জেলারসহ তিন কারা কর্মকর্তার হিসাব চাইল দুদক
কারা বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের মাধ্যমে বেআইনিভাবে সম্পদ গড়ার অভিযোগ তুলে ওই তিন কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দিতে আদেশ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা কারাগারের ডেপুটি জেলার সাইফুল ইসলাম, রংপুর কেন্দ্রীয় কারাগারের ল্যাব টেকনিশিয়ান মো. রাফিকুল ইসলাম ও একই কারাগারের ফ্যাক্টরি ওভারশিয়ার মো. জহুরুল ইসলাম।
জারি করা আদেশে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্ত প্রত্যেককে নিজের নামে এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দুদকে জমা দিতে হবে।
সংস্থাটি জানিয়েছে, সম্পদের বিবরণী পাওয়ার পর ঘোষিত সম্পত্তির সঙ্গে অভিযুক্তদের বৈধ আয় ও আয়ের উৎসের সামঞ্জস্য মিলিয়ে দেখা হবে। অনুসন্ধানে অভিযোগ সত্য প্রমাণিত হলে দুদক আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
সম্পর্কিত খবর
মিরপুর হামলার তদন্তে মিষ্টির বিরুদ্ধে চার্জশিটের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজের দেশেই ক্যাফেতে ঢোকা নিষেধ, ইসরায়েলি পর্যটকদের একচেটিয়া দাপট
নিবন্ধন ছাড়া হকার বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
এলএনজি আমদানি ও দক্ষ জনশক্তিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি
চলন্ত ট্রেন থেকে ছিনতাইকারীর ফেলে দেওয়া অজ্ঞাত যুবকের ঢামেকে মৃত্যু
কিশোর গ্যাং দমনে মাঠে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় আটক…

আরও পড়ুন

অবৈধ সম্পদের অভিযোগে ডেপুটি জেলারসহ তিন কারা কর্মকর্তার হিসাব চাইল দুদক
কারা বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের মাধ্যমে বেআইনিভাবে সম্পদ গড়ার অভিযোগ তুলে ওই তিন কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দিতে আদেশ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা কারাগারের ডেপুটি জেলার সাইফুল ইসলাম, রংপুর কেন্দ্রীয় কারাগারের ল্যাব টেকনিশিয়ান মো. রাফিকুল ইসলাম ও একই কারাগারের ফ্যাক্টরি ওভারশিয়ার মো. জহুরুল ইসলাম।
জারি করা আদেশে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্ত প্রত্যেককে নিজের নামে এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দুদকে জমা দিতে হবে।
সংস্থাটি জানিয়েছে, সম্পদের বিবরণী পাওয়ার পর ঘোষিত সম্পত্তির সঙ্গে অভিযুক্তদের বৈধ আয় ও আয়ের উৎসের সামঞ্জস্য মিলিয়ে দেখা হবে। অনুসন্ধানে অভিযোগ সত্য প্রমাণিত হলে দুদক আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
সম্পর্কিত খবর
মিরপুর হামলার তদন্তে মিষ্টির বিরুদ্ধে চার্জশিটের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজের দেশেই ক্যাফেতে ঢোকা নিষেধ, ইসরায়েলি পর্যটকদের একচেটিয়া…
নিবন্ধন ছাড়া হকার বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসকের…
এলএনজি আমদানি ও দক্ষ জনশক্তিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান…
চলন্ত ট্রেন থেকে ছিনতাইকারীর ফেলে দেওয়া অজ্ঞাত যুবকের…
কিশোর গ্যাং দমনে মাঠে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জে ২৪…