ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে সাইফার কোরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
দেশের ডিজিটাল নিরাপত্তা বেষ্টনী এবং ভবিষ্যতের তথ্যপ্রযুক্তি অবকাঠামো মজবুত করতে জাপানভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফার কোর লিমিটেডের সাথে গুরুত্বপূর্ণ এক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এমআইটি ভিত্তিক গবেষক এবং সাইফার টেকনোলজির উদ্ভাবক বিখ্যাত তথ্য-নিরাপত্তা বিজ্ঞানী প্রফেসর তাকাতোশি নাকামুরা এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আলোচনায় জাতীয় তথ্য-নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ, সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের সুরক্ষা এবং কোয়ান্টাম-প্রতিরোধী প্রযুক্তির প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও স্থানীয় পর্যায়ে ডিজিটাল ক্যাশ ব্যবস্থার সম্ভাবনা, মানবসম্পদ উন্নয়ন, বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি সহযোগিতা এবং চামড়া শিল্পে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়। এসময় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, জাপানের সাবেক অর্থ প্রতিমন্ত্রী মোতোইউকি ওদাচি, সাইফার কোরের চেয়ারম্যান আপেল মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক মাহী ইসলাম উপস্থিত ছিলেন।
নিরাপদ ও প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি উভয় পক্ষ তাদের আগ্রহের কথা জানিয়েছে। এর আগে এই প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও ডিজিটাল ফাইন্যান্সিং এবং আর্থিক তথ্য-নিরাপত্তা নিয়ে ধারাবাহিক আলোচনা সম্পন্ন করেছে।
সম্পর্কিত খবর
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার লাখ জরিমানা
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়

আরও পড়ুন

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে সাইফার কোরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
দেশের ডিজিটাল নিরাপত্তা বেষ্টনী এবং ভবিষ্যতের তথ্যপ্রযুক্তি অবকাঠামো মজবুত করতে জাপানভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফার কোর লিমিটেডের সাথে গুরুত্বপূর্ণ এক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এমআইটি ভিত্তিক গবেষক এবং সাইফার টেকনোলজির উদ্ভাবক বিখ্যাত তথ্য-নিরাপত্তা বিজ্ঞানী প্রফেসর তাকাতোশি নাকামুরা এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আলোচনায় জাতীয় তথ্য-নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ, সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের সুরক্ষা এবং কোয়ান্টাম-প্রতিরোধী প্রযুক্তির প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও স্থানীয় পর্যায়ে ডিজিটাল ক্যাশ ব্যবস্থার সম্ভাবনা, মানবসম্পদ উন্নয়ন, বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি সহযোগিতা এবং চামড়া শিল্পে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়। এসময় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, জাপানের সাবেক অর্থ প্রতিমন্ত্রী মোতোইউকি ওদাচি, সাইফার কোরের চেয়ারম্যান আপেল মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক মাহী ইসলাম উপস্থিত ছিলেন।
নিরাপদ ও প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি উভয় পক্ষ তাদের আগ্রহের কথা জানিয়েছে। এর আগে এই প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও ডিজিটাল ফাইন্যান্সিং এবং আর্থিক তথ্য-নিরাপত্তা নিয়ে ধারাবাহিক আলোচনা সম্পন্ন করেছে।
সম্পর্কিত খবর
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার…
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ…
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…