গুম প্রতিকার আইনে সব ভুক্তভোগী বিচার পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৯:৪৭ পিএম
গুম প্রতিকার আইনে সব ভুক্তভোগী বিচার পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গুমের শিকার সবাই যাতে আইনি প্রতিকার পান সেজন্য সরকার নতুন আইন প্রণয়ন করছে।

‘গুম প্রতিকার আইন-২০২৬’-এ গুমের শিকার ব্যক্তিদের সরাসরি আদালতে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। গুমের ধরন অনুযায়ী সাজা নির্ধারণ, তদন্তের দায়িত্ব ও পদ্ধতি বর্ণনা করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির উত্তরাধিকারীরা যাতে সম্পত্তি পান সেই ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি অপরাধী ক্ষতিপূরণ দিতে না পারলে রাষ্ট্রই তা দেবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকেও একজন গুমের শিকার হিসেবে উল্লেখ করে বলেন, আজ তারা সরকারে আছেন কিন্তু আগামীতে নাও থাকতে পারেন। তবে এই আইনটি স্থায়ী হবে এবং যে কোনো গুমের শিকার বিচার পাবেন। তিনি সাবেক সরকারের সময় গুমের শিকারদের সঙ্গে অবমাননাকর আচরণ ও হাস্যরস করার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।

বর্তমান আইনে কিছু ত্রুটি থাকতে পারে স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংশোধনের সুযোগ রয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যারা দেশকে মুক্ত করেছেন তাদের জন্য এই আইনটি প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...