পর্যটকবান্ধব হচ্ছে পতেঙ্গা, স্থাপন করা হবে আধুনিক ডাস্টবিন ও ওয়াশরুম

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৮:৫২ পিএম
পর্যটকবান্ধব হচ্ছে পতেঙ্গা, স্থাপন করা হবে আধুনিক ডাস্টবিন ও ওয়াশরুম

চট্টগ্রামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটকবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) সৈকতে এক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করতে এসে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, পর্যটকদের সুবিধার্থে শীঘ্রই এখানে আধুনিক ডাস্টবিন এবং পর্যাপ্ত ওয়াশ ব্লক স্থাপন করা হবে। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সৈকতের সৌন্দর্যবর্ধনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার অংশ হিসেবে বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনটির কর্মসূচি পালন করা হয়। শুরুতে একটি প্রতীকী র‍্যালি বের করা হয় এবং পরে সৈকতে আগত পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা সৈকতের ওয়াকওয়ে এবং আশপাশের এলাকা পরিষ্কার করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে সৈকতের বিভিন্ন দোকান ঘুরে দেখেন জেলা প্রশাসক। তিনি দোকান মালিকদের নির্দেশ দেন যাতে তারা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলেন এবং পর্যটকদের ময়লা ফেলতে উৎসাহিত না করেন। জেলা প্রশাসক উল্লেখ করেন, সূর্যোদয় ও সূর্যাস্তের জন্য পতেঙ্গা দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান হলেও স্যানিটেশন ও খাবারের মান নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ রয়েছে। তিনি জানান, এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে পর্যটকরা নির্মল আনন্দ উপভোগ করতে পারেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...