নিষেধাজ্ঞা দিয়ে জনগণের ইতিহাস ও কণ্ঠস্বর দমন করা যায় না: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাময়িক ক্ষমতা বা নিষেধাজ্ঞা দিয়ে জনগণের সম্মিলিত অনুভূতিকে চিরকালের জন্য বন্দি করে রাখা সম্ভব নয়। তিনি বলেন, প্রকৃতি ও স্রষ্টার নিয়ম নিজস্ব গতিতে চলমান থাকে, তাই চক্রান্ত বা বিধিনিষেধ মানুষকে চিরকাল বিভ্রান্ত করতে পারে না।
গত শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাতৃভাষা প্রকাশ এ বইটি প্রকাশ করেছে। এসময় মন্ত্রী উল্লেখ করেন, নিষিদ্ধ করার মধ্যে এক ধরনের ঔদ্ধত্য থাকলেও তার পরিণতি অনেক সময় আরো ভয়াবহ হয়।
তথ্যমন্ত্রী আরো বলেন, ইতিহাসে স্বৈরশাসক ও ফ্যাসিস্টরা তাদের কর্মকাণ্ডে বৈধতা আনার চেষ্টা করলেও জনগণের আকাঙ্ক্ষা দীর্ঘদিন দমন করা যায়নি। জনগণের রাজনৈতিক চেতনাকে চাপা দিলে তার প্রতিক্রিয়া বিপরীতমুখী হওয়ার আশঙ্কা তিনি প্রকাশ করেন।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৮
বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০ পরিবারের মাঝে ঘর ও গৃহস্থালি সামগ্রী বিতরণ
কর্ণফুলীতে ৫৭৪ সিলিন্ডার চুরি: কক্সবাজার থেকে গ্রেফতার দুই
নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, শেষ হলো অনুষ্ঠান
দল নয়, এখন তিনি বাংলাদেশের: রাষ্ট্রপতি ফখরুলকে নিয়ে তাসনিম জারার…
দেশের নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

নিষেধাজ্ঞা দিয়ে জনগণের ইতিহাস ও কণ্ঠস্বর দমন করা যায় না: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাময়িক ক্ষমতা বা নিষেধাজ্ঞা দিয়ে জনগণের সম্মিলিত অনুভূতিকে চিরকালের জন্য বন্দি করে রাখা সম্ভব নয়। তিনি বলেন, প্রকৃতি ও স্রষ্টার নিয়ম নিজস্ব গতিতে চলমান থাকে, তাই চক্রান্ত বা বিধিনিষেধ মানুষকে চিরকাল বিভ্রান্ত করতে পারে না।
গত শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাতৃভাষা প্রকাশ এ বইটি প্রকাশ করেছে। এসময় মন্ত্রী উল্লেখ করেন, নিষিদ্ধ করার মধ্যে এক ধরনের ঔদ্ধত্য থাকলেও তার পরিণতি অনেক সময় আরো ভয়াবহ হয়।
তথ্যমন্ত্রী আরো বলেন, ইতিহাসে স্বৈরশাসক ও ফ্যাসিস্টরা তাদের কর্মকাণ্ডে বৈধতা আনার চেষ্টা করলেও জনগণের আকাঙ্ক্ষা দীর্ঘদিন দমন করা যায়নি। জনগণের রাজনৈতিক চেতনাকে চাপা দিলে তার প্রতিক্রিয়া বিপরীতমুখী হওয়ার আশঙ্কা তিনি প্রকাশ করেন।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৮
বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০ পরিবারের মাঝে ঘর ও গৃহস্থালি…
কর্ণফুলীতে ৫৭৪ সিলিন্ডার চুরি: কক্সবাজার থেকে গ্রেফতার দুই
নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, শেষ…
দল নয়, এখন তিনি বাংলাদেশের: রাষ্ট্রপতি ফখরুলকে নিয়ে…