বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০ পরিবারের মাঝে ঘর ও গৃহস্থালি সামগ্রী বিতরণ
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে এগিয়ে এসেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। শুক্রবার (২১ আগস্ট) জলদি পৌরসভার বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ৪০টি পরিবারের হাতে ঘর নির্মাণের সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের একশ ঘর নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এই সহায়তা প্রদান করা হয়।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা হামেদ সওদাগর, দানবীর ফরিদ উদ্দিন রাজু, স্কুলের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী ও আর্মি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ইকরামুল্লাহ খান।
সহায়তার প্যাকেজের মধ্যে রয়েছে ঘরের টিন, খুঁটি, কাঠ এবং নির্মাণশ্রমিকের খরচ। এছাড়াও প্রত্যেক পরিবারকে শোয়ার খাট, বালিশ, চাদর, মশারি, রান্নার সরঞ্জাম ও অন্যান্য ঘরোয়া জিনিসপত্র দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০ পরিবারের মাঝে ঘর ও গৃহস্থালি সামগ্রী বিতরণ
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে এগিয়ে এসেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। শুক্রবার (২১ আগস্ট) জলদি পৌরসভার বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ৪০টি পরিবারের হাতে ঘর নির্মাণের সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের একশ ঘর নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এই সহায়তা প্রদান করা হয়।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা হামেদ সওদাগর, দানবীর ফরিদ উদ্দিন রাজু, স্কুলের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী ও আর্মি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ইকরামুল্লাহ খান।
সহায়তার প্যাকেজের মধ্যে রয়েছে ঘরের টিন, খুঁটি, কাঠ এবং নির্মাণশ্রমিকের খরচ। এছাড়াও প্রত্যেক পরিবারকে শোয়ার খাট, বালিশ, চাদর, মশারি, রান্নার সরঞ্জাম ও অন্যান্য ঘরোয়া জিনিসপত্র দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…