দেশের নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ উপলক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার গাড়িবহর বঙ্গভবনের মূল ফটক অতিক্রম করে।
নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গভবনে প্রবেশ করেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। প্রবেশপথে স্থাপন করা হয়েছে বিশেষ নিরাপত্তা চেকপোস্ট।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৮৮ ভোট। এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকার নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। এ অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর প্রধানরা এবং বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকরা উপস্থিত আছেন। শপথ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পর্কিত খবর
চার নতুন মুখের শপথ: মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং…
মন্ত্রিসভায় ৬ নতুন সদস্য: কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?
নিষেধাজ্ঞা দিয়েও জনগণের ইতিহাস ও আকাঙ্ক্ষাকে চিরতরে আটকানো সম্ভব নয়
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের সাফল্য
সৌদিতে বাংলাদেশের চার হাফেজের ঐতিহাসিক জয়, প্রথম স্থানে জাকারিয়া
বঙ্গভবনে জমকালো আয়োজনে নতুন রাষ্ট্রপতির শপথ আজ

আরও পড়ুন

দেশের নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ উপলক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার গাড়িবহর বঙ্গভবনের মূল ফটক অতিক্রম করে।
নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গভবনে প্রবেশ করেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। প্রবেশপথে স্থাপন করা হয়েছে বিশেষ নিরাপত্তা চেকপোস্ট।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৮৮ ভোট। এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকার নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। এ অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর প্রধানরা এবং বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকরা উপস্থিত আছেন। শপথ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পর্কিত খবর
চার নতুন মুখের শপথ: মঈন খান, মিল্লাত, পার্থ…
মন্ত্রিসভায় ৬ নতুন সদস্য: কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?
নিষেধাজ্ঞা দিয়েও জনগণের ইতিহাস ও আকাঙ্ক্ষাকে চিরতরে আটকানো…
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের সাফল্য
সৌদিতে বাংলাদেশের চার হাফেজের ঐতিহাসিক জয়, প্রথম স্থানে…