সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ৭৪ শতাংশ, প্রতিবেদন উপস্থাপন

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ১০:২৬ পিএম
সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ৭৪ শতাংশ, প্রতিবেদন উপস্থাপন

চলতি সরকারের মেয়াদ শুরুর পর থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বেশিরভাগই বাস্তবায়িত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে দেখা যায়, ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বা ৭৪ শতাংশ সফলভাবে কার্যকর করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, এখনও ২৮টি সিদ্ধান্ত বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে তদারকি জোরদার করতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে মন্ত্রিসভার অনুমোদন পায় সাতটি নীতি, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা।

আন্তর্জাতিক অঙ্গনে সরকারের সক্রিয়তার অংশ হিসেবে তিনটি চুক্তি ও প্রটোকলের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং অপর দুটি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...