চলন্ত রিকশায় চেইন ছিনতাই, হাতেনাতে ধরলেন ট্রাফিক পুলিশ
রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকায় চলন্ত রিকশা থেকে এক নারীর গলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ ট্রাফিক পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোলাপ শাহ মাজার ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে দায়িত্বরত ছিলেন সার্জেন্ট রানা পাল। তিনি দেখতে পান, একজন চলন্ত রিকশায় বসা নারী যাত্রীর গলা থেকে চেইন টেনে ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছে। তাৎক্ষণিক ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন সার্জেন্ট রানা।
আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া চেইনটি উদ্ধার করা হয় এবং তা ওই নারী যাত্রীকে ফেরত দেওয়া হয়। আটক ব্যক্তির নাম মনির হোসেন। আইনগত ব্যবস্থা নিতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল হক
জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মোস্তফা জামান
পিবিআই সেজে মামলার বাদী-বিবাদীদের কাছে টাকা তুলতেন যে প্রতারক, কসবায়…
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী চত্বর
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল ভূমি মন্ত্রণালয়ে

আরও পড়ুন

চলন্ত রিকশায় চেইন ছিনতাই, হাতেনাতে ধরলেন ট্রাফিক পুলিশ
রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকায় চলন্ত রিকশা থেকে এক নারীর গলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ ট্রাফিক পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোলাপ শাহ মাজার ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে দায়িত্বরত ছিলেন সার্জেন্ট রানা পাল। তিনি দেখতে পান, একজন চলন্ত রিকশায় বসা নারী যাত্রীর গলা থেকে চেইন টেনে ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছে। তাৎক্ষণিক ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন সার্জেন্ট রানা।
আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া চেইনটি উদ্ধার করা হয় এবং তা ওই নারী যাত্রীকে ফেরত দেওয়া হয়। আটক ব্যক্তির নাম মনির হোসেন। আইনগত ব্যবস্থা নিতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল…
জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মোস্তফা জামান
পিবিআই সেজে মামলার বাদী-বিবাদীদের কাছে টাকা তুলতেন যে…
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয়…
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী…
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল…