গ্যাস সংকটে প্যাসিফিক জিন্সের ৯ কারখানায় ৩ দিনের ছুটি
দেশের অন্যতম বৃহত্তম রপ্তানিমুখী তৈরি পোশাক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) তাদের নয়টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে। চরম গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হওয়ায় বুধবার (৫ আগস্ট) প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্যাসিফিক জিন্স গ্রুপের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিইপিজেড এলাকায় চরম গ্যাস সংকট ও বিদ্যুতের অস্থিরতার কারণে কারখানার সেলাই, ওয়াশিং সহ সব বিভাগের উৎপাদন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব না হওয়ায় ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানার সব ধরনের উৎপাদন ও অন্যান্য কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ মানব সম্পদ এবং প্রশাসন বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। শিল্প খাতের এমন জ্বালানি সংকট দেশের রপ্তানি আয় ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।
সম্পর্কিত খবর
জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, নিন্দা ঢাকার
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই সর্বোচ্চ ১১৪
ফটিকছড়িতে নিখোঁজ শিশুকন্যার মরদেহ প্রতিবেশীর আলনার নিচে, হেফাজতে ৩ জন
১১ অক্টোবর টিভিতে কী কী খেলা? জেনে নিন পূর্ণাঙ্গ সূচি
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের জেল, জাল-ট্রলার…

আরও পড়ুন

গ্যাস সংকটে প্যাসিফিক জিন্সের ৯ কারখানায় ৩ দিনের ছুটি
দেশের অন্যতম বৃহত্তম রপ্তানিমুখী তৈরি পোশাক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) তাদের নয়টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে। চরম গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হওয়ায় বুধবার (৫ আগস্ট) প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্যাসিফিক জিন্স গ্রুপের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিইপিজেড এলাকায় চরম গ্যাস সংকট ও বিদ্যুতের অস্থিরতার কারণে কারখানার সেলাই, ওয়াশিং সহ সব বিভাগের উৎপাদন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব না হওয়ায় ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানার সব ধরনের উৎপাদন ও অন্যান্য কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ মানব সম্পদ এবং প্রশাসন বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। শিল্প খাতের এমন জ্বালানি সংকট দেশের রপ্তানি আয় ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।
সম্পর্কিত খবর
জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, নিন্দা…
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই…
ফটিকছড়িতে নিখোঁজ শিশুকন্যার মরদেহ প্রতিবেশীর আলনার নিচে, হেফাজতে…
১১ অক্টোবর টিভিতে কী কী খেলা? জেনে নিন…
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের…