স্টার্টআপ গড়তে তরুণদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ উদ্ভাবকরাই জাতির ভবিষ্ৎ মন্তব্য করে তিনি বলেন, তাদের গবেষণা ও উদ্ভাবনে সরকারের নীতি-সহায়তা অব্যাহত থাকবে।
রোববার (২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিজয়ী বিশ্বচ্যাম্পিয়ন দলের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এই শিক্ষার্থীদের সাফল্যে তিনি আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্ৎ কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় প্রধানমন্ত্রী এই উদ্ভাবনকে স্বাগত জানিয়েছেন। এছাড়াও দেশের অর্থনীতি গতিশীল রাখতে তৈরি পোশাকের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস ও অন্যান্য সম্ভাবনাময় খাতে জোর দিচ্ছে সরকার। এক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা এগিয়ে এলে সরকারের স্টার্টআপ কর্মসূচির আওতায় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
সম্পর্কিত খবর
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…

আরও পড়ুন

স্টার্টআপ গড়তে তরুণদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ উদ্ভাবকরাই জাতির ভবিষ্ৎ মন্তব্য করে তিনি বলেন, তাদের গবেষণা ও উদ্ভাবনে সরকারের নীতি-সহায়তা অব্যাহত থাকবে।
রোববার (২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিজয়ী বিশ্বচ্যাম্পিয়ন দলের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এই শিক্ষার্থীদের সাফল্যে তিনি আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্ৎ কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় প্রধানমন্ত্রী এই উদ্ভাবনকে স্বাগত জানিয়েছেন। এছাড়াও দেশের অর্থনীতি গতিশীল রাখতে তৈরি পোশাকের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস ও অন্যান্য সম্ভাবনাময় খাতে জোর দিচ্ছে সরকার। এক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা এগিয়ে এলে সরকারের স্টার্টআপ কর্মসূচির আওতায় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
সম্পর্কিত খবর
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…