মিয়ানমারে পাচারের আগেই ২৪ হাজার কেজি সারসহ ৬ পাচারকারী আটক
নোয়াখালীর ভাসানচর সংলগ্ন সমুদ্রএলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার ও খাদ্যদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাসানচর কোস্ট গার্ড স্টেশনের একটি দল গাংগুরিয়ার চর সংলগ্ন এলাকায় অভিযানে যায়। সেখানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হলে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা বলে জানা গেছে।
বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মালামাল, কার্গো বোট এবং আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সামুদ্রিক সীমানায় অবৈধ পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

মিয়ানমারে পাচারের আগেই ২৪ হাজার কেজি সারসহ ৬ পাচারকারী আটক
নোয়াখালীর ভাসানচর সংলগ্ন সমুদ্রএলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার ও খাদ্যদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাসানচর কোস্ট গার্ড স্টেশনের একটি দল গাংগুরিয়ার চর সংলগ্ন এলাকায় অভিযানে যায়। সেখানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হলে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা বলে জানা গেছে।
বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মালামাল, কার্গো বোট এবং আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সামুদ্রিক সীমানায় অবৈধ পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…