ভাসানচরে বিশাল চোরাচালান রুখে দিল কোস্ট গার্ড, সারসহ আটক ৬
নোয়াখালীর ভাসানচরের অদূরে সমুদ্রসীমায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার ও ডাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই ঘটনায় ছয়জন পাচারকারীকে আটক করা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে গাংগুরিয়ার চর সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভাসানচর কোস্ট গার্ড স্টেশন। অভিযানে সাড়ে ২৪ হাজার কেজি ইউরিয়া সার, প্রায় সাড়ে তিন হাজার কেজি ছোলা এবং প্রায় সাত হাজার কেজি বুটের ডাল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ চার হাজার টাকারও বেশি।
কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি আরও জানান, সামুদ্রিক এলাকায় চোরাচালান দমনে কোস্ট গার্ডের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

ভাসানচরে বিশাল চোরাচালান রুখে দিল কোস্ট গার্ড, সারসহ আটক ৬
নোয়াখালীর ভাসানচরের অদূরে সমুদ্রসীমায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার ও ডাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই ঘটনায় ছয়জন পাচারকারীকে আটক করা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে গাংগুরিয়ার চর সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভাসানচর কোস্ট গার্ড স্টেশন। অভিযানে সাড়ে ২৪ হাজার কেজি ইউরিয়া সার, প্রায় সাড়ে তিন হাজার কেজি ছোলা এবং প্রায় সাত হাজার কেজি বুটের ডাল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ চার হাজার টাকারও বেশি।
কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি আরও জানান, সামুদ্রিক এলাকায় চোরাচালান দমনে কোস্ট গার্ডের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…