বাঁশখালীতে র্যাবের অভিযানে ৯ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৮১০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪৩ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বাঁশখালীর তৈলারদ্বীপ সেতু এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা আজিজুল হককে (৩৯) আটক করা হলেও অপর আসামি নূর হোসেন বোরহান (৪০) র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়।
অভিযানে নূর হোসেনের কাছ থেকে উদ্ধার করা ৫০টি পলিজিপার প্যাকেটে ৯ হাজার ৮১০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি হিরো গ্ল্যামার ও একটি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

বাঁশখালীতে র্যাবের অভিযানে ৯ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৮১০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪৩ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বাঁশখালীর তৈলারদ্বীপ সেতু এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা আজিজুল হককে (৩৯) আটক করা হলেও অপর আসামি নূর হোসেন বোরহান (৪০) র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়।
অভিযানে নূর হোসেনের কাছ থেকে উদ্ধার করা ৫০টি পলিজিপার প্যাকেটে ৯ হাজার ৮১০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি হিরো গ্ল্যামার ও একটি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…