ডেমরায় বাথরুমে কলেজছাত্রীর লাশ, অভিমানে আত্মহত্যার অভিযোগ
রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক কলেজছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. সাহিমা আক্তার খুশি (২৩)। তিনি দনিয়া ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং সারুলিয়ার বাসিন্দা মোহাম্মদ শাহিন হোসেনের মেয়ে। গত বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
সাহিমার চাচা মো. মহসিন হোসেন জানান, সকালে নিজ রুমের বাথরুমের ঝর্ণার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তিনি ধারণা করছেন, পারিবারিক কোনো বিষয় নিয়ে অভিমান করেই এই পদক্ষেপ নিয়েছেন সাহিমা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
শাহজালালে মোবাইল চোর ধরলেন আনসার সদস্যরা
পল্লবীতে অস্ত্রধারীদের হামলা: ৫০ লাখ টাকা চাঁদা দাবি
পটিয়ায় শিশু ছাত্রকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক ও ছাত্র গ্রেফতার
জনপ্রশাসনে বড় রদবদল: ভোক্তা অধিকারে নতুন ডিজি, দুদকে ফরহাদ
ভাইরাল ভিডিওতে বরখাস্ত আরিফ উদ্দিন এবার ক্রয় শাখার পরিচালক
বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা দুর্ভোগ

আরও পড়ুন

ডেমরায় বাথরুমে কলেজছাত্রীর লাশ, অভিমানে আত্মহত্যার অভিযোগ
রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক কলেজছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. সাহিমা আক্তার খুশি (২৩)। তিনি দনিয়া ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং সারুলিয়ার বাসিন্দা মোহাম্মদ শাহিন হোসেনের মেয়ে। গত বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
সাহিমার চাচা মো. মহসিন হোসেন জানান, সকালে নিজ রুমের বাথরুমের ঝর্ণার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তিনি ধারণা করছেন, পারিবারিক কোনো বিষয় নিয়ে অভিমান করেই এই পদক্ষেপ নিয়েছেন সাহিমা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
শাহজালালে মোবাইল চোর ধরলেন আনসার সদস্যরা
পল্লবীতে অস্ত্রধারীদের হামলা: ৫০ লাখ টাকা চাঁদা দাবি
পটিয়ায় শিশু ছাত্রকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক ও…
জনপ্রশাসনে বড় রদবদল: ভোক্তা অধিকারে নতুন ডিজি, দুদকে…
ভাইরাল ভিডিওতে বরখাস্ত আরিফ উদ্দিন এবার ক্রয় শাখার…
বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা…