আগামী হজে দুটি প্যাকেজ, সার্বিক খরচ কমছে না
আগামী রোববার বা সোমবারের মধ্যে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণার সম্ভাবনা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি প্যাকেজ থাকলেও বিমান ভাড়া কমলেও টাকার অবমূল্যায়ন ও সৌদি প্রান্তের খরচ বৃদ্ধির কারণে সার্বিক ব্যয়ে তেমন পরিবর্তন আসছে না।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ-১ বাদ দেওয়া হচ্ছে। প্যাকেজে খাবারের খরচ যুক্ত হওয়া এবং সৌদি আরবের সেবা খরচ বাড়ায় মোট খরচ কমানো সম্ভব হচ্ছে না। এছাড়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দেওয়া বিমান ভাড়া কমানোর প্রস্তাবে সন্তুষ্ট নয় ধর্ম মন্ত্রণালয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা চলছে এবং ভাড়ার চূড়ান্ত প্রস্তাব পেলেই প্যাকেজ ঘোষণা করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, বিমান ভাড়া ফাইনাল না হওয়ায় প্যাকেজ ঘোষণা দিতে দেরি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, রোববারের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে। সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। দেরি হলে সংশ্লিষ্টদের ওপর চাপ বাড়বে এবং প্রস্তুতির সময় কমে আসবে।
সম্পর্কিত খবর
৫৫ বছরে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি, ১৫ দিনে স্বস্তির আশ্বাস
লোডশেডিংয়ে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী অমিত, সেপ্টেম্বরেই উন্নতির আশা
মেট্রো স্টেশনের পাশে অস্বাভাবিক চলাফেরা, ৪০০ ইয়াবাসহ গ্রেফতার যুবক
মিরপুরে গণগ্রেপ্তার: ২৪ ঘণ্টায় সাত থানার অভিযানে গ্রেফতার ১৩০ জন
কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক হলেন উবায়দুল হক
২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা

আরও পড়ুন

আগামী হজে দুটি প্যাকেজ, সার্বিক খরচ কমছে না
আগামী রোববার বা সোমবারের মধ্যে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণার সম্ভাবনা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি প্যাকেজ থাকলেও বিমান ভাড়া কমলেও টাকার অবমূল্যায়ন ও সৌদি প্রান্তের খরচ বৃদ্ধির কারণে সার্বিক ব্যয়ে তেমন পরিবর্তন আসছে না।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ-১ বাদ দেওয়া হচ্ছে। প্যাকেজে খাবারের খরচ যুক্ত হওয়া এবং সৌদি আরবের সেবা খরচ বাড়ায় মোট খরচ কমানো সম্ভব হচ্ছে না। এছাড়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দেওয়া বিমান ভাড়া কমানোর প্রস্তাবে সন্তুষ্ট নয় ধর্ম মন্ত্রণালয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা চলছে এবং ভাড়ার চূড়ান্ত প্রস্তাব পেলেই প্যাকেজ ঘোষণা করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, বিমান ভাড়া ফাইনাল না হওয়ায় প্যাকেজ ঘোষণা দিতে দেরি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, রোববারের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে। সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। দেরি হলে সংশ্লিষ্টদের ওপর চাপ বাড়বে এবং প্রস্তুতির সময় কমে আসবে।
সম্পর্কিত খবর
৫৫ বছরে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি, ১৫ দিনে স্বস্তির…
লোডশেডিংয়ে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী অমিত, সেপ্টেম্বরেই উন্নতির আশা
মেট্রো স্টেশনের পাশে অস্বাভাবিক চলাফেরা, ৪০০ ইয়াবাসহ গ্রেফতার…
মিরপুরে গণগ্রেপ্তার: ২৪ ঘণ্টায় সাত থানার অভিযানে গ্রেফতার…
কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক হলেন উবায়দুল হক
২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে ১০ বছরের…