প্রধানমন্ত্রীর নির্দেশ এলেই কার্যকর হবে পদত্যাগ, জানাব সংবাদ সম্মেলনে: ইশরাক

প্রাইম বার্তা অনলাইন
১৯ অক্টোবর ২০২৬ ৪:৪৫ এএম
প্রধানমন্ত্রীর নির্দেশ এলেই কার্যকর হবে পদত্যাগ, জানাব সংবাদ সম্মেলনে: ইশরাক

মন্ত্রিপরিষদের কোনো সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদত্যাগ বা ভিন্ন কোনো নির্দেশ দেওয়া হলে তা স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হয়ে যায়। এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে সবকিছু প্রকাশ করা হবে।

রোববার (১৮ অক্টোবর) দিনগত রাত ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানান প্রতিমন্ত্রী। পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যেকোনো সদস্যের প্রতি পদত্যাগ কিংবা অন্য কোনো নির্দেশ আসলে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক, কিংবা বিষয়টি নিজে থেকেই কার্যকর হয়ে যায়।

এ প্রসঙ্গে ইশরাক হোসেন আরও জানান, তাই এসব তথ্য তৃতীয়, চতুর্থ কিংবা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বা তাঁর ব্যক্তিগত ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন ডেকে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে মাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর প্রতিমন্ত্রী সেটি অস্বীকার করে আসছিলেন। এই প্রেক্ষাপটে স্পষ্ট অবস্থান ব্যক্ত করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এমন বক্তব্য আসা বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...