বন্যাকবলিত এলাকায় গুলশান সোসাইটির খাদ্য সহায়তা ও মানবিক সহযোগিতা

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ২:০০ এএম
বন্যাকবলিত এলাকায় গুলশান সোসাইটির খাদ্য সহায়তা ও মানবিক সহযোগিতা

রাজধানীর বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও হঠাৎ বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতিতে পানিবন্দি ও অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছে গুলশান সোসাইটি। গত মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনটির নিজস্ব উদ্যোগে বন্যাকবলিত এলাকার চরম সংকটে থাকা মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ও মহাসচিব মজিবুর রহমান মৃধা। এসময় ব্যারিস্টার ওমর সাদাত বলেন, দুর্যোগের এই মুহূর্তে অভুক্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। গুলশান সোসাইটি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

সোসাইটি সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং আক্রান্তরা স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত এই মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এই দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...