যাত্রী সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে পুলিশের বিশেষ অভিযান, আটক ৮২ জন

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৭:৪২ পিএম
যাত্রী সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে পুলিশের বিশেষ অভিযান, আটক ৮২ জন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসী ও সাধারণ যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বৃহৎ অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর থানা পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অভিযানে ভবঘুরে, ভিক্ষুক এবং মাদকাসক্তদের উৎপাত বন্ধে ৮২ জনকে আটক করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে পুলিশ বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলওয়ে স্টেশন, পুলিশ বক্স সংলগ্ন এলাকা, বিমানবন্দরের প্রধান ফটক, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের সকল স্থানে তল্লাশি চালায়। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, আটককৃতদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু রয়েছে, যারা সেখানে অবস্থান করে যাত্রীদের হয়রানি করছিল। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, যাত্রীদের ভোগান্তি লাঘব করতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই বিমানবন্দর এলাকায় কোনো ভবঘুরে, ভিক্ষুক বা মাদকাসক্ত ব্যক্তিকে অবস্থান করতে দেওয়া হবে না। বর্তমানে ওই এলাকায় পুলিশের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া আটক হওয়া শিশুদের বিষয়ে ‘শিশু আইন, ২০১৩’ অনুযায়ী শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...