রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক
সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের হামলায় ইহরামরত অবস্থায় প্রাণ হারানো মুফতি নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। নিহতের রেখে যাওয়া তিন এতিম সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারের হাতে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর নিশ্চিত করেন ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলাম আমরা। সাথে তার তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছি।’
শুধু আর্থিক সহায়তা নয়, নিহতের পরিবারের জন্য দোয়াও করেছেন তিনি। পোস্টে আরও লেখেন, ‘দোয়া করি, মহান আল্লাহ এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার এবং নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’
সম্পর্কিত খবর
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটির
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের সতর্কবার্তা
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর ঝুলন্ত লাশ
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত
মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব চাইলো ঢাকা

আরও পড়ুন

রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক
সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের হামলায় ইহরামরত অবস্থায় প্রাণ হারানো মুফতি নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। নিহতের রেখে যাওয়া তিন এতিম সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারের হাতে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর নিশ্চিত করেন ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলাম আমরা। সাথে তার তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছি।’
শুধু আর্থিক সহায়তা নয়, নিহতের পরিবারের জন্য দোয়াও করেছেন তিনি। পোস্টে আরও লেখেন, ‘দোয়া করি, মহান আল্লাহ এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার এবং নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’
সম্পর্কিত খবর
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র…
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের…
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত…
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর…
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত
মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব…