সাইবার স্পেসে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি এমপি রুমিন ফারহানার

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৯:৩৯ পিএম
সাইবার স্পেসে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি এমপি রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, জনসন্মুখে আসা নারীরা, বিশেষ করে রাজনীতি ও গণমাধ্যমের সাথে যুক্তরা নিরন্তর সাইবার হয়রানি ও বুলিংয়ের শিকার হচ্ছেন। তিনি ডিজিটাল জগতে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিলের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম এই বিলটি উত্থাপন করেন, যা পরে সর্বসম্মতিক্রমে পাস হয়। এর আগে মূল আইনের ২০ ধারাটি বাতিল করে সংশোধনী আনা হয়, যেখানে এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান ছিল। আলোচনাকালে রুমিন ফারহানা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) এই যুগে তথ্যের সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ছে এবং স্মার্টফোনের অপব্যবহারে পরিচিত নারীদের জন্য সাইবার জগত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এই নারী সাংসদ রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও কোনো নারীকে সাইবার বুলিংয়ের মাধ্যমে হেনস্তা না করার জন্য সবাইকে সতর্ক করেন। তিনি উল্লেখ করেন, সাময়িকভাবে এটি কারও কাছে আনন্দদায়ক মনে হলেও ভবিষ্যতে এর প্রতিক্রিয়া সমাজের জন্য মারাত্মক হতে পারে। আইন প্রণয়নের মূল লক্ষ্য হওয়া উচিত নারীদের জন্য একটি নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...