চট্টগ্রামের মাঠ-পার্ক ও জলাধার আধুনিকায়নে ৩০১ কোটির প্রকল্প
চট্টগ্রাম নগরের বিভিন্ন খেলার মাঠ, উন্মুক্ত স্থান এবং জলাধার আধুনিকায়নে প্রায় ৩০১ কোটি টাকার একটি বিশাল প্রকল্প হাতে নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (২৪ জুন) নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই প্রকল্প প্রস্তাব (ডিপিপি) নিয়ে বিস্তারিত আলোচনা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। একটি কনসালটেন্সি ফার্ম প্রস্তাবটি উপস্থাপন করলে তা পর্যালোচনা করা হয়। মেয়র জানান, অতি দ্রুত নগরায়ণের কারণে শহরের সবুজ এলাকা ও খেলার মাঠ কমে যাচ্ছে। তাই নাগরিকদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রকল্পের আওতায় মাঠগুলোতে আধুনিক ক্রীড়া সুবিধা, সাইকেল ট্র্যাক, শিশুপার্ক এবং নারীদের জন্য নিরাপদ বিনোদনের ব্যবস্থা করা হবে। এছাড়াও জলাধারগুলো পরিবেশ-বান্ধব করে গড়ে তোলা হবে যাতে বৃষ্টির পানি ধারণ করা যায় এবং শহরের সৌন্দর্য বাড়ে। পর্যাপ্ত আলোকসজ্জা ও পাবলিক টয়লেট স্থাপনের মাধ্যমে নগরকে একটি আধুনিক ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

চট্টগ্রামের মাঠ-পার্ক ও জলাধার আধুনিকায়নে ৩০১ কোটির প্রকল্প
চট্টগ্রাম নগরের বিভিন্ন খেলার মাঠ, উন্মুক্ত স্থান এবং জলাধার আধুনিকায়নে প্রায় ৩০১ কোটি টাকার একটি বিশাল প্রকল্প হাতে নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (২৪ জুন) নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই প্রকল্প প্রস্তাব (ডিপিপি) নিয়ে বিস্তারিত আলোচনা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। একটি কনসালটেন্সি ফার্ম প্রস্তাবটি উপস্থাপন করলে তা পর্যালোচনা করা হয়। মেয়র জানান, অতি দ্রুত নগরায়ণের কারণে শহরের সবুজ এলাকা ও খেলার মাঠ কমে যাচ্ছে। তাই নাগরিকদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রকল্পের আওতায় মাঠগুলোতে আধুনিক ক্রীড়া সুবিধা, সাইকেল ট্র্যাক, শিশুপার্ক এবং নারীদের জন্য নিরাপদ বিনোদনের ব্যবস্থা করা হবে। এছাড়াও জলাধারগুলো পরিবেশ-বান্ধব করে গড়ে তোলা হবে যাতে বৃষ্টির পানি ধারণ করা যায় এবং শহরের সৌন্দর্য বাড়ে। পর্যাপ্ত আলোকসজ্জা ও পাবলিক টয়লেট স্থাপনের মাধ্যমে নগরকে একটি আধুনিক ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…