মাদক মামলায় ২০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাটহাজারী থেকে গ্রেফতার
চট্টগ্রামের হাটহাজারী থেকে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার নাম মো. জয়নাল আবেদীন রাশেদ। পটিয়া থানার একটি মাদক মামলায় তাকে ২০ বছরের সাজা দিয়েছিল আদালত। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলার মুন্সির মসজিদ এলাকায় অভিয়ান চালিয়ে তাকে আটক করা হয়। জয়নাল আবেদীন ওই এলাকার মৃত কামাল সওদাগরের ছেলে।
জানা গেছে, ২০১৮ সালে পটিয়া থানায় দায়ের করা ওই মাদক মামলায় আদালত তাকে দুটি ধারায় পৃথকভাবে ১২ বছর ও ৮ বছরের কারাদণ্ড দেন। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে:…
জামায়াত নিষিদ্ধের দাবিকে ফ্যাসিবাদী বললেন এমপি নাজিব মোমেন
দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
হজ শেষে দেশে ফিরলেন ৬৪ হাজার হাজি, সৌদিতে মৃত্যু ৫৪
চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
টেকনাফে বাস দুর্ঘটনায় আটকেপড়া যাত্রীদের উদ্ধার করলো কোস্টগার্ড

আরও পড়ুন

মাদক মামলায় ২০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাটহাজারী থেকে গ্রেফতার
চট্টগ্রামের হাটহাজারী থেকে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার নাম মো. জয়নাল আবেদীন রাশেদ। পটিয়া থানার একটি মাদক মামলায় তাকে ২০ বছরের সাজা দিয়েছিল আদালত। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলার মুন্সির মসজিদ এলাকায় অভিয়ান চালিয়ে তাকে আটক করা হয়। জয়নাল আবেদীন ওই এলাকার মৃত কামাল সওদাগরের ছেলে।
জানা গেছে, ২০১৮ সালে পটিয়া থানায় দায়ের করা ওই মাদক মামলায় আদালত তাকে দুটি ধারায় পৃথকভাবে ১২ বছর ও ৮ বছরের কারাদণ্ড দেন। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার…
জামায়াত নিষিদ্ধের দাবিকে ফ্যাসিবাদী বললেন এমপি নাজিব মোমেন
দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, নদীবন্দরে ১…
হজ শেষে দেশে ফিরলেন ৬৪ হাজার হাজি, সৌদিতে…
চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক…