জামায়াত নিষিদ্ধের দাবিকে ফ্যাসিবাদী বললেন এমপি নাজিব মোমেন
জাতীয় সংসদের বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান মোমেন বলেছেন, সরকারদলীয় কয়েকজন সংসদ সদস্য ফ্যাসিবাদী ধাঁচে বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। তিনি একে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন। মঙ্গলবার সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় নাজিব মোমেন দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেন। তিনি গাইবান্ধায় ছাত্রশিবিরের এক নেতাসহ সাইফুল্লাহ নামের একজনকে নির্মমভাবে হত্যার ঘটনার উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, সারাদেশে খুন ও ধর্ষণের মতো ঘটনা বৃদ্ধি পেলেও সংসদে এ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তাদের দেওয়া নোটিশও গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়নি।
মসজিদে রাজনীতি নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, মসজিদে কী হবে বা হবে না তা মুসল্লিদের এখতিয়ার। ইসলামি বক্তাদের বক্তব্যের ওপর রাজনৈতিক আঙ্গিকে নিয়ন্ত্রণ আরোপ ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। এছাড়া জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাদের অবস্থান অটুট রয়েছে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
দেশে অস্থিরতা বরদাস্ত করা হবে না: চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান
হিরোশিমার ক্ষত শুকায়নি, মানবতার ওপর হামলা অব্যাহত
হাটহাজারীতে শাহ আহমদ শফীর কবর জিয়ারত প্রধানমন্ত্রী তারেক রহমানের
ঢাকায় বসছে বিশ্বনেতাদের সমাবেশ, ৩ অক্টোবর শুরু বে অব বেঙ্গল
বাকিডিরা কোটি কোটি, এখনো জিন্দা: স্যারদের উদ্দেশ্যে ফারুকীর বার্তা
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের উদ্যোগ

আরও পড়ুন

জামায়াত নিষিদ্ধের দাবিকে ফ্যাসিবাদী বললেন এমপি নাজিব মোমেন
জাতীয় সংসদের বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান মোমেন বলেছেন, সরকারদলীয় কয়েকজন সংসদ সদস্য ফ্যাসিবাদী ধাঁচে বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। তিনি একে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন। মঙ্গলবার সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় নাজিব মোমেন দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেন। তিনি গাইবান্ধায় ছাত্রশিবিরের এক নেতাসহ সাইফুল্লাহ নামের একজনকে নির্মমভাবে হত্যার ঘটনার উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, সারাদেশে খুন ও ধর্ষণের মতো ঘটনা বৃদ্ধি পেলেও সংসদে এ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তাদের দেওয়া নোটিশও গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়নি।
মসজিদে রাজনীতি নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, মসজিদে কী হবে বা হবে না তা মুসল্লিদের এখতিয়ার। ইসলামি বক্তাদের বক্তব্যের ওপর রাজনৈতিক আঙ্গিকে নিয়ন্ত্রণ আরোপ ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। এছাড়া জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাদের অবস্থান অটুট রয়েছে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
দেশে অস্থিরতা বরদাস্ত করা হবে না: চট্টগ্রামে প্রধানমন্ত্রী…
হিরোশিমার ক্ষত শুকায়নি, মানবতার ওপর হামলা অব্যাহত
হাটহাজারীতে শাহ আহমদ শফীর কবর জিয়ারত প্রধানমন্ত্রী তারেক…
ঢাকায় বসছে বিশ্বনেতাদের সমাবেশ, ৩ অক্টোবর শুরু বে…
বাকিডিরা কোটি কোটি, এখনো জিন্দা: স্যারদের উদ্দেশ্যে ফারুকীর…
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের…