হজ শেষে দেশে ফিরলেন ৬৪ হাজার হাজি, সৌদিতে মৃত্যু ৫৪
পবিত্র হজ পালন শেষে স্বদেশে ফিরেছেন মোট ৬৪ হাজার ১৬৩ জন বাংলাদেশি হাজি। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৭০টি ফ্লাইটের মাধ্যমে তারা দেশে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৮৪৪ জন রয়েছেন। ফিরতি হাজিদের বহন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৯টি, সৌদি এয়ারলাইন্স ৫৯টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছর হজ পালনের সময় মোট ৫৪ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়। এছাড়া সৌদি আরবের হাসপাতালগুলোতে ৪১৫ জন হাজি চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে বর্তমানে ১০ জন ভর্তি আছেন।
এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। ৩০ মে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে।
আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (ILT20) আজ ছিল বাংলাদেশি ক্রিকেটারদের একচ্ছত্র আধিপত্যের দিন। একই দিনে পৃথক দুই ম্যাচে মাঠ মাতালেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। শুধু বল হাতে নয় ধর্ম মন্ত্রণালয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরব হজযাত্রী
সম্পর্কিত খবর
মাদক মামলায় ২০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাটহাজারী থেকে গ্রেফতার
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে:…
জামায়াত নিষিদ্ধের দাবিকে ফ্যাসিবাদী বললেন এমপি নাজিব মোমেন
দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
টেকনাফে বাস দুর্ঘটনায় আটকেপড়া যাত্রীদের উদ্ধার করলো কোস্টগার্ড

আরও পড়ুন

হজ শেষে দেশে ফিরলেন ৬৪ হাজার হাজি, সৌদিতে মৃত্যু ৫৪
পবিত্র হজ পালন শেষে স্বদেশে ফিরেছেন মোট ৬৪ হাজার ১৬৩ জন বাংলাদেশি হাজি। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৭০টি ফ্লাইটের মাধ্যমে তারা দেশে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৮৪৪ জন রয়েছেন। ফিরতি হাজিদের বহন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৯টি, সৌদি এয়ারলাইন্স ৫৯টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছর হজ পালনের সময় মোট ৫৪ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়। এছাড়া সৌদি আরবের হাসপাতালগুলোতে ৪১৫ জন হাজি চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে বর্তমানে ১০ জন ভর্তি আছেন।
এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। ৩০ মে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে।
সম্পর্কিত খবর
মাদক মামলায় ২০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাটহাজারী…
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার…
জামায়াত নিষিদ্ধের দাবিকে ফ্যাসিবাদী বললেন এমপি নাজিব মোমেন
দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, নদীবন্দরে ১…
চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক…