চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) মূল বা প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই অধিবেশন শুরু হয়।
এই সেশনে বিশ্বের কয়েকটি দেশের সরকারপ্রধান অংশগ্রহণ করেন। তাদের মধ্যে রয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ। ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এই সেশনের উদ্বোধনী বক্তব্য রাখেন।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন এবং সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিশ্বনেতাদের নিয়ে একটি যৌথ ফটোসেশনেও অংশ নেন তিনি।
সম্পর্কিত খবর
শেকৃবিতে সাইবার প্রতারণা, পুলিশ পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
গুম-নির্যাতন তদন্তে ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনে ট্রাইব্যুনাল
বৃষ্টির কল্যাণে স্বস্তি: ঢাকার দূষণ কমে ২৪ নম্বরে
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৮৫, মামলা ৫০টি
তনু হত্যা: জামিন স্থগিত, আত্মসমর্পণ না করায় গ্রেফতার হাফিজুর
সকালের বৃষ্টিতে ঢাকার বাতাসের মান সহনীয় পর্যায়ে

আরও পড়ুন

চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) মূল বা প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই অধিবেশন শুরু হয়।
এই সেশনে বিশ্বের কয়েকটি দেশের সরকারপ্রধান অংশগ্রহণ করেন। তাদের মধ্যে রয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ। ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এই সেশনের উদ্বোধনী বক্তব্য রাখেন।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন এবং সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিশ্বনেতাদের নিয়ে একটি যৌথ ফটোসেশনেও অংশ নেন তিনি।
সম্পর্কিত খবর
শেকৃবিতে সাইবার প্রতারণা, পুলিশ পরিচয়ে লাখ টাকা হাতিয়ে…
গুম-নির্যাতন তদন্তে ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনে ট্রাইব্যুনাল
বৃষ্টির কল্যাণে স্বস্তি: ঢাকার দূষণ কমে ২৪ নম্বরে
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৮৫, মামলা ৫০টি
তনু হত্যা: জামিন স্থগিত, আত্মসমর্পণ না করায় গ্রেফতার…