সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট: ২৮ বিচারককে শোকজের নোটিশ

প্রাইম বার্তা অনলাইন
০৭ এপ্রিল ২০২৬ ১০:৩৩ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট: ২৮ বিচারককে শোকজের নোটিশ

বিচার বিভাগের স্বাধীনতা ও উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার অভিযোগে অধস্তন আদালতের ২৮ জন বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই অভিযোগের বিরুদ্ধে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত মঙ্গলবার (৭ মার্চ) এ সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, বিচারকরা তাদের নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অনুভূতি ও বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। এর ফলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক জারি করা সোশ্যাল মিডিয়া ব্যবহারের নীতিমালা তারা লঙ্ঘন করেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে একে অসদাচরণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এছাড়া চিঠিতে বলা হয়, এ ধরনের কার্যকলাপ ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ এর বিধি ২ (চ) (২) অনুযায়ী চাকরির শৃঙ্খলার পরিপন্থী। এই বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সত্ত্বেও রাখা হয়েছে। পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...